বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

ধামরাইয়ে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে এনসিপিব র ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাভার / ২০৮ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
ধামরাইয়ে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে এনসিপিব র ঈদ সামগ্রী বিতরণ

ধামরাই : বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে ধামরাইয়ে আহত ও শহীদ পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি।

রোববার (৩০ মার্চ) বিকেলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন-মুখ্য সমন্বয়ক মেহেরাব সিফাত ও কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুলের পক্ষ থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বিকেলে ধামরাইয়ের বিভিন্ন এলাকার আহত ও শহীদ পরিবারকে এ ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধামরাই উপজেলার আহব্বায়ক উজ্জ্বল হোসেন এবং সদস্য সচিব আসাদুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর