বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘রিমঝিম’

ডেস্ক রিপোর্ট / ১৯৬ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ

ঢাকা : তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশজুড়ে চলমান এই তাপপ্রবাহের মধ্যেই কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি বলছে, দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’। এটি পূর্ণাঙ্গ ও মৌসুমি বৃষ্টিবলয়।রোববার রাতে বিডব্লিউওটি নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায়।

পোস্টে বিডব্লিউওটি জানায়, দেশের দিকে ধেঁয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় ‘রিমঝিম’। এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, এ প্রভাবে দেশের সব এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে।পোস্টে আরও বলা হয়, ‘রিমঝিম’ চলতি বছরের ষষ্ঠতম বৃষ্টি বলয় এবং দ্বিতীয় মৌসুমি বৃষ্টি বলয়, যা ১৬ জুন দেশের উপকূলীয় এলাকা হয়ে শুরু হয়ে আগামী ২৮ জুন সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশ ত্যাগ করতে পারে।

দেশের প্রায় সব এলাকায় ‘রিমঝিমের’ প্রভাব পড়লেও সবচেয়ে বেশি প্রভাব পড়বে চট্টগ্রাম ও সিলেট বিভাগে।

এ ছাড়া রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বেশ সক্রিয় থাকবে রিমঝিম। আর মানের সক্রিয় থাকবে খুলনা ও রাজশাহী বিভাগে।

এ সময় রংপুর ও সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় বন্যা হতে পারে। কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও কমবেশ বজ্রপাত হতে পারে। পাশাপাশি বড় কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর মৌসুমি বায়ুর চাপের তারতম্যের কারণে বেশিরভাগ সময়ই সাগর কিছুটা উত্তাল থাকতে পারে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর