বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

নদী থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১৯৩ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ণ

ঢাকার আশুলিয়ার বংশাই নদী থেকে রুবিনা খাতন (২৫) এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউপি’র বিক্রমপুর এলাকার পশ্চিম পাশে বংশাই নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবিনা খাতন দিনাজপুরের পার্বতীপুর থানাধীন রঘুনাথপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, বংশী নদীতে এক নারীর লাশ ভাসমান অবস্থায় দেখেতে পেয়ে তাকে খবর দেন। পরে ঘটনাস্থলে এসে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে নৌ পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নৌ পুলিশ জানায়, বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিক্রমপুর এলাকায় বংশাই নদীতে এক নারীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। পরে নৌপুলিশের টহলটিম ঘট্নাস্থলে গিয়ে অজ্ঞতনামা মরদেহটি উদ্ধার করে এবং উদ্ধারের পরে নিহতের পরিচয় সনাক্ত করে।

এ বিষয়ে আশুলিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বলেন, খবর পেয়ে নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে মরদেহটি ময়নাতন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত স্বার্থে এই মুহুর্তে কিছু বলতে পারছি না। পরে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর