বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

নবীনগরে গুঞ্জনের আয়োজনে পিঠা উৎসব

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৭০ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ১২:৫৫ অপরাহ্ণ
নবীনগরে গুঞ্জনের আয়োজনে পিঠা উৎসব

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রায় দেড় শতাধিক পিঠা দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব। গুঞ্জন পাঠাগারে উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

শুক্রবার এ পিঠা উৎসক অনুষ্ঠিত হয়।

মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় পিঠা উৎসবে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাশ।

নবীনগর মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক। এতে প্রধান আলোচক ছিলেন, প্রথম আলোর সার্কুলেশন বিভাগের জেনারেল ম্যানেজার অরুপ ঘোষ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, মাদক মুক্ত নবীনগর চাই এর সভাপতি আবু কাউছার, প্রেসক্লাব সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনহাজ,ডা. আব্দুর রৌফ, নবীনগর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদুল্লা জসিম, মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের পরিচালক মোঃ রিফাতুল হক, ট্রাস্টের সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শফিউল্লাহ অপন, সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক জামাল হোসেন পান্না সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর