বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

নাটোরে নিষিদ্ধ টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৮৫ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ২:৫৭ অপরাহ্ণ

নাটোর : নাটোরে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ হাসান আলী নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার রাতে সদর উপজেলার পশ্চিম হাগুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত হাসান সিংড়া উপজেলার বড়বাড়ি পশ্চিমপাড়া গ্রামের জেহের আলীর ছেলে।

নাটোর র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর একটি অপারেশন দল পশ্চিম হাগুড়িয়া এলাকায় অভিযান চালায়। এসময় ৩৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ হাসানকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান আলী স্বীকার করেছে, সে পেশাদার একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হাসানকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর