বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

‎নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত

নাটোর প্রতিনিধি / ৩৩ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ণ

নাটোর : নাটোর-পাবনা মহাসড়কের জেলার বড়াইগ্রামে যাত্রীবাহী একটি বাস ও বালু বোঝায় একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জনে নিহত হয়েছেন। ভয়াবহ এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত আরো ২০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

‎
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রামের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ৯ জন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। এরপর হাসপাতাল থেকে বাকি নিহতদের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
‎
বনপাড়া হাইওয়ে থানার এসআই মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
‎
তারা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলেও জানান তারা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর