বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে হিপকিন্সের শপথ গ্রহণ

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩০৮ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৯:০৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ক্রিস হিপকিন্স। জ্যাসিন্ডা আর্ডেন অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নেতা হিপকিন্স।

রাজধানী ওয়েলিংটনে রাষ্ট্রপ্রধান যুক্তরাজ্যের রাজা চার্লসের প্রতিনিধি নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল কিন্ডি কিরোর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন হিপকিন্স।

এছাড়া কারমেল সেপুলোনি উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই প্রথম স্থানীয় কোনো ব্যক্তি এই দায়িত্ব গ্রহন করলেন।

হিপকিন্স শপথ গ্রহণের পর বলেন, ‘আমার জীবনে এটি সবচেয়ে বড় সুযোগ ও দায়িত্ব। সামনে যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো সমাধান করতে আমি উদ্দীপ্ত।’

৪৪ বছর বয়স্ক নতুন প্রধানমন্ত্রী রোববার দলের প্রধান নির্বাচিত হন।

বিদায়ী প্রধানমন্ত্রী আর্ডেন শেষবারের মতো অফিস ত্যাগ করার সময় পার্লামেন্টের সামনে উপস্থিত শত শত লোক তাকে স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দিত করে।

তিনি গভর্নর হাউস ত্যাগ করার আগে পার্লামেন্টের প্রতিটি সদস্যের সাথে কোলাকুলি করেন। এ সময় অনেককেই অনেক কষ্টে আবেগ দমন করার চেষ্টা করতে দেখা যায়।

সূত্র : আল জাজিরা

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর