বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

পটুয়াখালীতে যুব মহিলা লীগ নেত্রী মিলা মৃধার কম্বল বিতরণ

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৭৭ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৫:৪৪ অপরাহ্ণ

নয়ন মৃধা, পটুয়াখালী : পটুয়াখালীতে গভীর রাতে ঘুরে ঘুরে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক তানিয়া খানম মিলা মৃধা।

রবিবার রাত সাড়ে এগারোটার দিকে পৌর শহরের সদর হসপিটালের ভেতর, পুরাতন বাস টার্মিনাল, বড় চৌরাস্তা, হেতালিয়া বাঁধঘাট ও লঞ্চ টার্মিনাল এলাকায় এ কম্বল বিতরণ করেন তিনি।

গত ২০ জানুয়ারি এ কম্বল বিতরণ কার্যক্রম শুরু হলেও আগামী ২৫শে জানুয়ারি পর্যন্ত এ কম্বল বিতরণ চলবে বলে জানান তানিয়া খানম মিলা মৃধা।

কম্বল পাওয়া রিক্সা চালক মনিরুল ইসলাম জানান, সারাদিন রিক্সা চালিয়ে যা আয় করি তা দিয়ে কোন রকম খেয়ে না খেয়ে দিন পাড় করি। শীতে কম্বল কেনার সামার্থ নাই, তবে যুব মহিলা লীগ নেত্রী মিলা মৃধার দেয়া কম্বল পেয়ে খুব আনন্দ লাগছে। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক।

সদর হাসপাতালে চিকিৎসা নিতে আশা ফরিদা বেগম জানান, গ্রামের বাড়ি দূরে হওয়ায় সঙ্গে তেমন কিছু নিয়ে আসতে পারিনি। এই শীতের ভেতর ২ দিন অনেক কস্ট করে থাকতে হয়েছে। তবে মিলা আপার কম্বল পেয়ে মনে হচ্ছে রাতে হাসপাতালে থাকতে আর কস্ট হবে না।

পটুয়াখালী জেলা যুব মহিলা লীগের আহবায়ক তানিয়া খানম মিলা মৃধা জানান, রাস্তার পাশে পরে থাকা অসহায় মানুষগুলো এই তীব্র শীতে মানবেতর জীবন যাপন করছে। তাদের পক্ষে শীতবস্ত্র কম্বল কিনে ব্যবহার করা সম্ভব না। তাই আমার নিজ অর্থায়নে এই অসহায় শীতার্ত মানুষগুলোর পাশে দাড়াতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। এছাড়া ভবিষ্যতে মানুষের যেকোন সমস্যায় তাদের পাশে থেকে সেবা করে যাবেন বলেও জানান তিনি।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক শাহানাজ পারভিন ছবি, সোনিয়া খানম জেমি, তাছিনুর, সদস্য শাহিনুর আক্তার, রিনা, সুমি প্রমুখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর