বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

পুলিশ পরিচয়ে অপহরণের সময় আটক-৩

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১৭০ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ণ

ঢাকার আশুলিয়ায় পুলিশ পরিচয়ে অপহরণের সময় ৩ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার।

বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার বেরন এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইউছুফ মন্ডল, শামীম ও আমিনুল।

পুলিশ জানায়, আটককৃতরা পুলিশ পরিচয়ে নারী ও শিশু হাসপাতাল গেটের সামনে থেকে ইমরান ও ইমন নামে দুই ব্যক্তিকে অপহরণ করে প্রাইভেটকারে তোলার চেষ্টা করলে হাতেনাতে পুলিশের জালে ধরা পড়ে তারা। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আশুলিয়া থানা এসআই মাসুদ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে এরা সাভার ও আশুলিয়ার বিভিন্ন জায়গায় পুলিশ পরিচয়ে অপহরণ করে আসছিল। ইতিমধ্যে অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।এ চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর