বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রী গাজীপুরে আসবেন কাল

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩০ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ২:৪৫ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি : কাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে আসবেন। তিনি ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি সমাপ্তি ঘোষনা করবেন।

মৌচাকের জাম্বুরী ময়দানে এ মূহুর্তে চলছে সমাপনি অনুষ্ঠানের মহড়া। জাম্বুরী ময়দানে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

১৯ জানুয়ারী এ জাম্বুরী শুরু হয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চল ছাড়াও ইউরোপ, আমেরিকাসহ দেশ বিদেশের প্রায় ১১ হাজার স্কাউট, স্কাউট কর্মকর্তা, স্বেচ্ছাসেবক রোভার স্কাউট ৯ দিনের এই সমাবেশে অংশগ্রহণ করেছে। স্কাউট আন্দোলনের নিজস্ব পদ্ধতিতে চলছে সুনাগরিক হওয়ার প্রশিক্ষন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর