বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

” বঙ্গবন্ধু’র ডাকে, মুক্তির মাস মার্চ”

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২৪ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩, ১১:২১ পূর্বাহ্ণ

পর্ব-১

 

আহমদ মাজহারুল হক : ফেব্রুয়ারি যেমন আমাদের ভাষার মাস, মার্চ তেমনি আমাদের স্বাধীনতার মাস। ১৯৫২-এর একুশে ফেব্রুয়ারি থেকে ১৯৭১-এর ২৬শে মার্চ পর্যন্ত জাতীর মুক্তি সংগ্রামের প্রতিটি দিনই ছিল সংগ্রাম মুখর। আর ১৯৭১-এর মার্চ মাসের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত ছিল বৈপ্লবিক। আর তাই প্রতিবছর মার্চ মাস এলেই মননে-চেতনায় ভেসে ওঠে উত্তাল সেই দিনগুলির কথা। আজ তাই অল্প কিছু ঘটনা তুলে ধরতে চাই। যেনো মনে এক স্বাধীনতার আগুন লেগে থাকে।

পহেলা মার্চ অগ্নিঝরা মার্চের প্রথম দিন। দীর্ঘ নয়মাস একটানা মুক্তি সংগ্রামের পর বাংলাদেশ তার স্বাধীনতার সূর্যের আলোয় উদ্ভাসিত হয় ১৯৭১ সালের ২৬ মার্চ। বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি ঝাঁপিয়ে পড়ে স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নেওয়ার চূড়ান্ত সংগ্রামে। মূলত ১৯৭১ সালের ১ মার্চ বাঙালির ধারাবাহিক স্বাধীনতা সংগ্রামের শেষ ধাপের প্রতিরোধের শুরু।

মার্চের ২ তারিখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে সকাল ৯টার আগেই সাধারণ মানুষ সেই সমাবেশে দলে দলে যোগ দেয়। সেখানেই প্রথম উত্তোলন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। এতে বাঙালির স্বাধীনতা লাভের মনোবল বেড়ে যায় আরও।

এদিন দুপুর ১টায় পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান আকস্মিক এক বেতার ভাষণে ৩ মার্চ অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন। ইয়াহিয়ার এই ঘোষণায় বিক্ষোভে ফেটে পড়ে রাজধানী ঢাকাসহ সারাদেশের সর্বস্তরের মানুষ। ছাত্র, শিক্ষক, আইনজীবী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, কলকারখানার শ্রমিকসহ সর্বস্তরের মানুষ নেমে আসে রাস্তায়। বিক্ষুব্ধ হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেন ঢাকার মতিঝিলের হোটেল পূর্বাণীর সামনে। সেখানে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকে বসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চূড়ান্ত সংগ্রামের ঘোষণার অপেক্ষায় উন্মুখ স্বাধীনতাকামী বিক্ষুব্ধ মানুষের মুখে ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো”।

৩রা মার্চ পল্টন ময়দানে হাজার হাজার জনগণের উপস্থিতিতে বঙ্গবন্ধু ঘোষণা দেন, দেশের নাম হবে বাংলাদেশ, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান, আমার সোনার বাংলা….আমি তোমায় ভালবাসি হবে জাতীয় সঙ্গীত, জাতীয় স্লোগান হবে, জয় বাংলা। এ যেনো নতুন দেশের রচনা শুরু।

এদিকে দমন নীতি চালু করে দেয় ইয়াহিয়ার দল।

৪ঠা মার্চ সকালে টংগী শিল্পাঞ্চলে আন্দোলনরত শ্রমিকদের উপর সরকারী বাহিনীর গুলিবর্ষণে ৪ জন নিহত হয়। আহত হয় ১০/১৫ জন শ্রমিক। বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো টংগী শিল্পাঞ্চলে, নিরীহ শ্রমিকদের হত্যার প্রতিবাদে বঙ্গবন্ধু ওই দিন পূর্ব পাকিস্তানের সরকারকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, আর যদি একটি গুলি চলে, যদি এক ফুটো রক্ত ঝরে, আর যদি একটি বাংলার মানুষকে হত্যা করা হয় তাহলে এর দ্বায়দায়িত্ত সরকারকেই বহন করতে হবে।

এদিকে, সকাল থেকেই ধানমণ্ডির বঙ্গবন্ধুর বাড়ির সামনে সমবেত হতে থাকে হাজার হাজার মুক্তিকামী জনতা তাদের প্রাণ প্রিয় নেতা কী সিদ্ধান্ত দেন তা শোনার জন্য। ওই দিন বঙ্গবন্ধুর নির্দেশে, পূর্ব বাংলার সচিবালয়, হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, স্টেট ব্যাংক, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সব অফিস, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক, বিশ্ব বিদ্যালয়, শিল্প কারখানা, সায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। মূলত পূর্ব বাংলা বঙ্গবন্ধুর কথাতে চলা শুরু করে দেয়।

১৯৭১ সালের  ৫ মার্চে মহান মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বের শেষ ধাপে বাংলাদেশ। এরই মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেটসহ সারাদেশে নিরস্ত্র মানুষের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে গোটা দেশকে রক্তে রঞ্জিত করে পশ্চিমা শাসকগোষ্ঠী। থামিয়ে দেবার চেষ্টা চালু রাখে। গণহত্যার প্রতিবাদে মুখর হয়ে ওঠে সমগ্র বাঙালি জাতি। শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে, শ্রমিক, কৃষক, ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে। সকলের মুখে একটিই কথা তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব।

মার্চ ৬ তারিখে জাতির উদ্দেশে ইয়াহিয়ার ভাষণ, ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশনের ডাক দেন । বঙ্গবন্ধু ডাকে জরুরি বৈঠকে বসেন আওয়ামী লীগ।

এদিনে টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে, ভারতের ওপর দিয়ে পাকিস্তানের বিমান চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম।

চলবে………….

লেখক : সাংবাদিক ও কলামিস্ট।।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর