বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজউক কর্মকর্তাদের শ্রদ্ধা

বর্তমান সংবাদ ডেস্ক : / ২১১ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪২ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজউক কর্মকর্তাদের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় তারা জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সময় কর্মকর্তারা রাজউকের সেবা গ্রহীতাদের উদ্দেশ্যে বলেন, রাজউক কর্মকর্তারা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিকল্পিত নগরী গড়তে নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

রাজউকের পক্ষ থেকে জানানো হয়, গত ৯ ফেব্রুয়ারি প্রায় ৮ বছর পর রাজউকের বর্তমান চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞার আন্তরিকতা ও দিক নির্দেশনায় রাজউকের নগর পরিকল্পনাবিদ, পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নগর স্থপতি, উপ-পরিচালক, উপ-নগর পরিকল্পনাবিদ, উপ-স্থপতি, অথরাইজড অফিসার, নির্বাহী প্রকৌশলী এবং আইন কর্মকর্তা হিসেবে ৭২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

আর আর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর