শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

বঙ্গবাজারে বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৫৩ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : রাজধানীর বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজা মার্কেটের ৪ তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় শনিবার সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।এদিন সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকাল ৮টা ৫ মিনিটের পরপরই বরিশাল প্লাজা মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে। আগুনে এখনো কেউ হতাহত হয়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

এর আগে গত মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে একে একে ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর