বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৪১ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ২:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় গ্রামীণ অবকাঠামোয় ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এমপি।

দুপুরে সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাড়ে ১৮ কোটি টাকা ব্যায়ে পাঁচটি রাস্তা ও তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় বলেন, দেশের উন্নয়ন থামাতে একটি রাজনৈতিক দল প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও বলেন তিনি।

রাস্তা ও তিনটি স্কুল সাভার এলজিইডি ও উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসের অর্থায়নে নির্মিত হয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃ স্কুল মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতার উদ্বোধন করেন।

এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তরুন কুমার বৈদ্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর