বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

বাউফলে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) / ১১৫ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
বাউফলে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে পৃথকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।

শনিবার (৩০ মে) দুপুর ১২টায় পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাস ভবনের নিচতলায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ তসলিম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিন, সদস্য সচিব মো. ফিরোজ, প্রফেসর মাসুদুর রহমান, সাইফুল ইসলাম জুরান ও শাহীন রেজা। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মহিবুল্লাহ প্রমূখ।

অপরদিকে, সকাল ১১টায় উপজেলার হাচন দালাল মার্কেটে বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি শিকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন ও যুগ্ম সম্পাদক হাজী পলাশ প্রমূখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর