বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

বেনাপোলে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৬০ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে মাদক পাচারের সময় ৬ বোতল বিদেশি মদসহ প্রকাশ সিকদার (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)পুলিশ সদস্যরা।

মঙ্গলবার বিকেলে বন্দরের প্যাঁসেঞ্জার টার্মিনাল থেকে তাকে মাদকসহ আটক করা হয়।

আটক ভারতীয় নাগরিক ভারতের ২৪ পরগনা জেলার গায়ঘাটা থানার চাঁদপাড়া বাজার এলাকার পরিমল সিকদারের ছেলে।

বেনাপোল বন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর এসআই মো: শাহিন মিয়া জানান, ভারতীয় পাসপোর্টধারী একজন যাত্রী বিদেশি মদসহ বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় তার সাথে থাকা হাত ব্যাগ তল্লাশী করে ৬ বোতল বিদেশি মদ পাওয়া যায়। পরব তাকে আটক করা হয় এবং অবৈধভাবে মাদক বহনের অভিযোগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর