বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধের খবরে, সাতক্ষীরায় পেঁয়াজের দাম প্রায় দ্বিগুন

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা / ২৫১ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৫:২৬ অপরাহ্ণ

সাতক্ষীরা : ভারতীয় পেঁয়াজ আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের খবরে সাতক্ষীরা পেঁয়াজের বাজারে কেজি প্রতি দ্বিগুন দামে বিক্রি হচ্ছে। আমদানির উপর নিষেধাজ্ঞার খবর পৌছানোর সাথে সাথে দুপুরের পর থেকে কেজি প্রতি এমন অস্বাভাবিক দাম বৃদ্ধি পায় সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে।

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুক্রবার সকাল থেকে বন্ধ হলেও মজুদ পেঁয়াজের উপর অধিক মুনাফার আশায় বেশি দামে বিক্রয় হচ্ছে ভারতীয় ও দেশি পেঁয়াজ। তারপরও শুক্রবার দুপুরের পর থেকে সাতক্ষীরার বাজারে পেঁয়াজের এই বাড়তি দামে সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পেঁয়াজের বাজারে হটাৎ করেই যেন দ্বিগুন হয়ে গেলো। কাস্টমার জিম্মি হয়ে গেছে। একই সাথে দোকানীর আচরণ ও পাল্টে গেছে। ক্রেতাদের যাওয়ার কোন জায়গা নেই।

সংসারের প্রয়োজনে না পারলেও তাই কম করে হলেও কষ্ট করে পরিবারের জন্য পেঁয়াজ কিনছে ভোক্তারা। মনে তাদের হাজার আক্ষেপ।

নিত্যপণ্যের দামের সাথে পেঁয়াজের দাম হটাৎ করে বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের সাথে কথা বলতে চাইছে না দোকানদাররা।

ভোমরা কাস্টমস্ এন্ড ফরওয়াডিং এজেন্টস্ এসোসিয়েশন সভাপতি দিলওয়ার নওশাদ রাজু জানান, ভারতের বানিজ্য মন্ত্রনালয়ের এই সিদ্ধান্ত দেওয়ায় বাংলাদেশের পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমাধানের অনুরোধ জানান।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ) ভারতের বানিজ্য ও শিল্প মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির আগামী ৩১ ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির উপর সিথিল যোগ্য এই নিষেধাজ্ঞা আরোপ করে। শুক্রবার সকাল থেকে সাতক্ষীরার বাজার গুলোতে পেঁয়াজের দাম স্বাভাবিক থাকলেও ৭০ থেকে ৮০ টাকা বিক্রি হওয়া পেঁয়াজ, কেজি প্রতি দাম বৃদ্ধি পেয়ে ১৩০ টাকায় বিক্রয় হচ্ছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর