বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

মা

বর্তমান সংবাদ ডেস্ক : / ৪১০ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ
ছবি : প্রতিকী

 

আহমদ মাজহারুল হক : “এমন দরদী মাগো কেও হবে না আমার মা “। মা সেতো বিপদে আপদে আনন্দে সুখে গল্পে প্রথম প্রাণ। মা সেতো, ভালোবাসার প্রথম শব্দ। মা সেতো জন্মের সময় প্রথম ডাক। মা ছোট একটি শব্দ তবে এর বেপকতা অনন্য।

মা কি করতে পারেন? মা সব পারেন। নয় মাস এক আপন চিন্তায় তিলে তিলে লালন করতে পারেন। দু বছর বুকের দুধ দিয়ে একটু একটু করে বড় করতে পারেন। নিজে না খেয়ে সন্তাদের মুখে হাসি এনে দিতে পারেন। রোগ হলে, সারা রাত জেগে বসে থাকতে পারেন পাশে। মা ছাড়া পৃথিবীতে আসার কোর রাস্তা নেই। তাই উপমা দিয়ে মায়ের অনুগ্রহ শেষ হবে না। কারণ তিনিই “মা”।

প্রতিটি ধর্মে মা কে স্খান দেওয়া হয়েছে সবার উপরে। এমনকি ” উহ” শব্দটুকু বলতে নিষেধ আছে কিতাবে। কারণ যিনি সৃষ্টা তিনিও জানেন মা কতটা কষ্ট করেন। তাই মাকে শুধু একদিনের মা দিবসে ভালোবেসে শেষ হবে না। তাকে ভালোবাসতে হবে তারা যতদিন জীবিত থাকবে ততদিন। তাদের এই পৃথিবী থেকে চলে যাবার পরও দোয়া চালু রাখতে হবে।ভএটা আদেশ বটে! তবেই তো একজন ভালো সন্তান হওয়া সম্ভব।

১৯০৭ সালের ১২ মে প্রথমবার আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটন শহরে ‘মাদার্স ডে’ বা মা দিবস পালান করা হয়। মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মাতৃ দিবস উদযাপন হিসেবে পালন করা হয় বিশ্বজুড়ে। তবে অনেক দেশে অন্যদিনকে উৎসর্গ করেছে মায়েদের জন্য। সাধারণত মার্চ কিংবা মে-তেই পালিত হয় ‘মাদার্স ডে’।

কি করে এলো মা দিবস :

জানা যায়, ভার্জিনিয়ায় অ্যান নামে এক শান্তিবাদী সমাজকর্মী ছিলেন। তিনি নারী অধিকার নিয়ে কাজ করতেন। তিনি ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেছিলেন। ছোট ছোট ওয়ার্ক ক্লাব বানিয়ে সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে চেষ্টা করতেন। নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করতেন। অ্যান ছিলেন খুবই ধর্মপ্রাণ। ভালো মনের মানুষ।

অ্যানের একটি মেয়ে ছিল, যার নাম আনা মারিয়া রিভস জার্ভিস।

একদিন ছোট মেয়ের সামনেই অ্যান হাত জোড় করে বলেছিলেন— ‘আমি প্রার্থনা করি, একদিন কেউ না কেউ, কোনো মায়েদের জন্য একটা দিন উৎসর্গ করুক। কারণ তারা প্রতিদিন মনুষ্যত্বের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন। এটি তাদের অধিকার।

মায়ের সেই প্রার্থনা হৃদয়ে নাড়া দিয়ে যায় অ্যানার। অ্যানের মৃত্যুর দিনটিকে সারাবিশ্বের প্রতিটি মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি।  তারপর থেকে মায়েদের প্রতি সম্মানে পালিত হয়ে আসছে মা দিবস।

 

লেখক : সাংবাদিক ও কলামিস্ট।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর