বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

মাংস বিক্রির জেরে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে বিক্রেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী / ৩১৯ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ

রাজশাহী : রাজশাহীর বাঘায় কম দামে মাংস বিক্রি নিয়ে কথা কাটাকাটির জের ধরে মো. মামুন (৩২) নামে এক বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে অপর মাংস বিক্রেতা মিজানুর রহমান খোকনের বিরুদ্ধে।

শনিবার সকালে জেলার বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে হত্যাকান্ডের এঘটনা ঘটে।

নিহত মামুন উপজেলার আড়ানী পিয়াদাপাড়া গ্রামের রহিম আলীর ছেলে এবং অভিযুক্ত মিজানুর রহমান খোকন একই এলাকার বক্স আলীর ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দু’জনেই আড়ানী পৌর বাজারে মাংস বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে মামুন কম দামে মাংস বিক্রি করছিল। এ নিয়ে খোকনের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মাংস কাটার ছুরি দিয়ে মামুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় খোকন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বাঘা থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাওয়া হয়। মামুন ও খোকন দু’জনেই মাংস বিক্রেতা। মরদেহ রাজশাহীতে রয়েছে। এ ঘটনায় দোষীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর