বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

মাদকবিরোধী অভিযান ; রাজধানীতে গ্রেফতার-২৯

ডেস্ক রিপোর্ট / ২০২ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪, ১১:২১ পূর্বাহ্ণ

ঢাকা : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের হেফাজত থেকে ৩০৫৭ পিস ইয়াবা, ১৮৬ গ্রাম ৪৮ পুরিয়া হেরোইন ও ১ কেজি ৩৩০ গ্রাম ১১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার (০৩ মে) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর