বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

মাদকাসক্ত ছেলের মারপিটে বাবার মৃত্যু

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮৯ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৯:৩৮ পূর্বাহ্ণ

সংবাদদাতা কক্সবাজার : কক্সবাজারের রামুতে মাদকাসক্ত ছেলে শহীদুল্লাহ (৩০) এর মারপিটে বাবা মোহাম্মদ আলম (৬২) মৃত্যু হয়েছে।

রবিবার দিবাগত রাতে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে পানেরছড়া বলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলম উপজেলার ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পানেরছড়া বলীপাড়ার বাসিন্দা এবং ঘাতক শহীদুল্লাহ নিহতের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল্লাহ প্রতিদিনই মাদকদ্রব্য সেবন করে বাড়িতে এসে পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করতো। রবিবারও একইভাবে সবাইকে গালাগালি করতে থাকলে তার বাবা এর প্রতিবাদ করে। এসময় মাদকাসক্ত শহীদুল্লাহ তার বাবার উপর চড়াও হয়। একপর্যায়ে কিল-ঘুষি ও লাথি মারে। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা ও প্রতিবেশিরা তাকে চেইন্দা মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘাতক শহিদুল্লাহ এর বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য রাজামিয়া জানিয়েছেন উশৃংখল শহীদুল্লাহ্ বিভিন্ন সময় পরিবারের অন্যসদস্যের ওপর মাদকাসক্ত অবস্থায় মারপিট করেছে। তার বেপরোয়া আচরণে এলাকাবাসীও ক্ষুব্ধ।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানা পুলিশের ওসি মো: আনোয়ারুল হোসাইন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর