বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

মাদকাসক্তদের সুস্থ করে আত্মকর্মসংস্থানে দৃষ্টান্ত রাখছে কারিতাস

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৬৪ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩, ৩:০৪ অপরাহ্ণ

 

তুহিন আহামেদ : মাদকাসক্তদের সুস্থ করে আত্মকর্মসংস্থান তৈরীতে দৃষ্টান্ত স্থাপন করছে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান কারিতাস বাংলাদেশ। কারিতাস ইকোনমিক রি-ইন্টিগ্রেশন অব ড্রাগ রিকভারীজ প্রকল্পের গনকবাড়ী অফিসের উদ্যোগে ৫জন মাদকাসক্ত রিকভারীকে ২য় ধাপে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

 

২০ জুন সাভার উপজেলা অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে রিকভারিদের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিবলীজ্জামান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস উদ্যম প্রকল্প ইনচার্জ ফরিদ আহাম্মদ খান।

 

সভাপতি তার বক্তব্যে বলেন, কারিতাস গত এক বছরে ৬৫জন মাদকাসক্ত রিকভারীদের আত্মকর্মসংস্থানের জন্য প্রত্যেককে ১৮ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন। অনুদান দিয়ে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে আর্থিকভাবে স্বাভলম্বী হচ্ছেন তারা।

 

বিশেষ অতিথি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিবলীজ্জামান বলেন, কারিতাস সবসময় সরকারের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। তারা ঝুঁকিপূর্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। অনেক অর্জন রয়েছে সংস্থাটির। বিশেষ করে কারিতাস উদ্যম প্রকল্পের কর্মীর নিবেদিত হতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সাথে কাজ করছে। তাদের এ সফলতার জন্য সমাজসেবা অধিদপ্তর, এলাকাবাসী কৃতজ্ঞ থাকবে।

 

মাদকাসক্ত রিকভারী মি: কামাল মাদকাসক্ত থাকা অবস্থায় জীবনের নানা ধরণের ঝুকিপূর্ণ আচরণ, তার শারিরিক, মানসিক নির্যাতনের কথা এবং সুস্থ হওয়ার পর নতুন জীবনের কথা সহভাগিতা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পরেন।

 

প্রধান অতিথি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, কারিতাস সাভারে নানা মুখী প্রকল্পের মাধ্যমে জনগনের মধ্যে সেবা দিয়ে যাচ্ছে। মাদকাসক্তদের নিয়ে দীর্ঘদিন কাজ করছেন সংস্থাটি। কারিতাস উদ্যম প্রকল্পের মাধ্যমে মাদক, খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য নিয়ে কাজ করে প্রান্তীক জনগেষ্ঠীর জীবনমান উন্নয়ন করছেন। কারিতাসের এ ধরনের কার্যক্রমের কারণে প্রংশসার দাবীদার।

 

তিনি মাদকাসক্ত রিকভারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা একটি অন্ধকার জীবনে ছিলেন। কারিতাস উদ্যম প্রকল্প আপনাদের আলোর পথে এনেছে। আপনাদের নতুন জীবন দিয়েছে। আপনারা যেন কখনো অন্ধকার জীবনের দিকে না যান। জীবন ওয়ান টাইম, আপনারা পেয়েছেন টু টাইমস। আপনারা সমাজে দৃষ্টান্ত তৈরী করবেন। আপনাদের দেখে অন্যান্য মাদকাসক্তরা যেন সুস্থ হতে পারে। তাদের সুস্থতার জন্য আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

 

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের কর্মকর্তা সুমন জন রোজিারিও, আগষ্টিন মিন্টু হালদার, কামরুল হাসান প্রমুখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর