বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

মিধিলির পর চোখ রাঙ্গাছে ঘূর্ণিঝড় মিগজাউম, আতঙ্কে উপকূলবাসী

মো: রাশেদ হোসেন, সাতক্ষীরা : / ৩৭৩ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৬:২৫ অপরাহ্ণ

উপকূলের মানুষের কাছে এখন সময়ে সময়ে আতঙ্কের নাম ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগর উত্তাল, শুরু হয়েছে গভীর নিম্নচাপ সেই সাথে চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণিঝড় মিধিলির চেয়ে শক্তিশালী মিগজাউম।

সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর, দেবহাটার উপকূলের মানুষের চোখে তাই আতঙ্কের ছাপ।

দূর্যোগ আসে আর উপকূলের মানুষের সাজানো গোছালো সংসার ভেঙ্গে তছনছ করে দিয়ে যায়। ঘরবাড়ি, সহায় সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে যায় শত শত পরিবার। বেঁড়িবাধ ভেঙ্গে লোনা পানি চলে আসে গ্রামের মানুষের ঘরের ভিতর ভাসিয়ে নিয়ে যায় সবকিছু চোখের সামনে ভাসিয়ে নিয়ে যায় সহায় সম্পদ, গবাদি পশু, নদী গর্ভে বিলীন হয়েছে পৈত্রিক বসত ভিটা। সেই স্মৃতি আঁকড়ে আজও বেঁড়িবাধের পাশে ছোট্ট একটু ঘেরাবেড়া দিয়ে সংসার চালাচ্ছে অনেকেই।

উপকূলের মানুষের প্রতিনিয়ত নানান প্রাকৃতিক দূর্যোগের সাথে যুদ্ধ করে জীবন সংগ্রাম চালিয়ে যেতে হয়। সেখানে এই টানা চারবারের মতো ঘূনিঝড় মিগজাউম উপকূলবাসীর জন্য নতুন ভীতির সঞ্চার করছে। এই উপকূলের মানুষকে ক্ষত বিক্ষত করেছে আমফান, আইলা, সিডর, বুলবুলের মতো শক্তিশালী আগ্রাসী ঘূর্ণিঝড়। বার বার দূর্যোগে প্রাণহানির ঘটনা ঘটেছে বহুবার।

উপকূলীয় উপজেলা আশাশুনির দয়ারঘাট, বলাবাড়িয়া এলাকায় ষাটের দশকের পাঁচশত ষাট মিটার বেঁড়িবাধ অরক্ষিত রয়েছে। সেই আতঙ্গে দিন কাটাচ্ছে উপকূলের মানুষ। সিডর, আইলাতে নিজের চোখের সামনে চিংড়ির ভেসে নিঃস হয়ে গেছে শত শত পরিবার। তাই প্রাকৃতিক দূর্যোগ আসলে উপকূলবাসী চেয়ে থাকে সরকারের দিকে। প্রতিশ্রুতি দিয়ে আসে সংশ্লিষ্টরা। উপকূলবাসীর দাবি টেকসই বেঁড়িবাধ, নিরাপদ সাইক্লোন শেল্টার।

উপকূলের দয়ারঘাট, বলাবাড়িয়া এলাকার সমীর রায়, অজিত শীল, শহিদুল ইসলাম, নিমাই মন্ডল বিধান মন্ডল, তারাপদ মন্ডল, যমুনা রানী মন্ডল, ডলি সানাসহ সকলে বারবার নানান প্রাকৃতিক দূর্যোগে ক্ষতির শিকার হয়েছে।

যমুনা রানী কষ্টের কথা বলতে গিয়ে দুঃখ করে বলেন, বিয়ের পর থেকে ৭ বার ঘর বাড়ি হারিয়েছি সব নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বেঁড়িবাধ যত সরে এসেছে আমরাও তত সরে এসেছি৷ পরিবার পরিজন নিয়ে এখন কোন রকম টিকে আছি। আমাদের এখানে কোন সাইক্লোন শেল্টার নেই যেকোন দূর্যোগ আসলে কোথায় যাবো ঠিক নেই। সরকারের কাছে আমাদের দাবি যত দ্রুত সম্ভব আমাদের স্থায়ী বেঁড়িবাধ নির্মাণ করে আমাদের জীবনের ঝুকি থেকে নিরাপদ হবে। আর প্রাকৃতিক বিপর্যয়ে বাচ্চা, বৃদ্ধ, গর্ভবতী মায়েদের নিয়ে কত কষ্ট সে উপকূলের মানুষ ছাড়া আর কেউ জানে না। আমাদের নিরাপদে বাঁচার জন্য সাইক্লোন শেল্টারের দাবি জানাই।

ষাট বছর উপকূলে জীবন সংগ্রামে পার করা মানুষটি অজিত শীল জানান, জীবনে কত দূর্যোগ আমার চোখের সামনে দেখেছি। এই গ্রামের মানুষের গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, সোনার সংসার ছিলো আমাদের এই দয়ারঘাট গ্রাম। কিন্তু আজ আমারা সর্বশান্ত হয়ে গেছি। খোলপেটুয়া নদীর দিকে দেঁখিয়ে তিনি বলেন এই নদী বর্তমানে আমাদের মতো শত শত মানুয়ের জমি গ্রাস করে নিয়েছে। আর আমরা এখন খাস জমির উপর বাস করছি। এই এলাকার শত শত পরিবার সব হারিয়ে দেশ ছেড়ে চলে গেছে এমন একশত পরিবারের কথা আমার জানা। এখনও যদি স্থায়ী বেঁড়িবাধ নির্মাণ করা না হয় তাহলে আমাদের বেঁচে থাকা অনিশ্চিত হয়ে যাবে।

আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান উপকূলের মানুষের জীবনের সংশয় ও কষ্টের কথা চিন্তুা করে সরকারের কাছে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়ে তিনি বলেন, অতি দ্রুত যদি উপকূলের মানুষের জীবন নিরাপদ করা না যায়, তাহলে উপকূল ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া ছাড়া তাদের আর কোন উপায় থাকবে না।

উপকূলবাসী নানান প্রাকৃতিক দূর্যোগ আসলে তাঁকিয়ে থাকে সরকারের দিকে। আর কত কিছু হারালে তাদের বেঁড়িবাধ স্থায়ী হবে। আর কত প্রাণ গেলে উপকূলের মানুষ নিরাপদ সাইক্লোন শেল্টার পাবে। উপকূলবাসীকে নিরাপদ করা এখন সময়ের দাবি মাএ। উপকূলের মানুষের জীবন হোক নিরাপদ এমন কামনা সর্বসাধারণের

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর