বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

মুন্সিগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান ; ২০ লাখ টাকা জরিমানা

বর্তমান সংবাদ ডেস্ক : / ২১০ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ১১:৪০ অপরাহ্ণ

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও বৈদ্যুতিক সমগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ২০ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ মে) র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার লৌহজং এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করে।

বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও নকল বৈদ্যুতিক সমগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ২০লাখ টাকা জরিমানা করা হয়। যার মধ্যে এস টি সি ইলেকট্রিক ইন্ডাষ্ট্রিজকে ১০লাখ টাকা ও তাহসিফ ক্যাবলসকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ভ্রাম্যমান আদালত আনুমানিক ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, নকল বৈদ্যুতিক সমগ্রী জব্দ ও ধ্বংশ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও নকল বৈদ্যুতিক সমগ্রী উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর