বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

মেহেরপুরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ আটক-১

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৭ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৩:৪০ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর : মেহেরপুরে অভিযান চালিয়ে ২৭ গ্রাম হেরোইন সহ আশরাফ খান (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২।

 

সোমবার দিবাগত ভোররাতে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত আশরাফ খান মেহেরপুর সদর উপজেলার বামনপাডা এলাকার মৃত সাদের খানের ছেলে।

 

৪ এপ্রিল দুপুর সাড়ে ১২ দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ এর অধিনায়ক মোঃ গোলাম ফারুক জানান,দীর্ঘদিন ধরেই আটককৃত ব্যাক্তি মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখান থেকে তাকে আটক করা জয়। এসময় তার হেফাজতে থাকা ২৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

 

 

জেএ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর