বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামাতের আমির সহ আটক-২

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৮৫ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৭:৪১ অপরাহ্ণ

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতের আমির সহ দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত মধ্যে রাতে উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, রেজিস্ট্রার খাতা ও ধর্মীয় বইসহ দলীয় বই জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে উপজেলা জামায়াতের আমির খাঁন জাহান আলী (৪৫) ও গোপালনগর গ্রামের আজিল শেখের ছেলে জামায়াত নেতা হাবিবুর রহমান (৩৮)।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, গোপালনগর গ্রামের মোশাররফ হোসেনের বাড়িতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিলেন জামায়াতের ১৫/২০ জন নেতাকর্মী। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যান।

আটককৃত দু’জনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর