বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায়

বর্তমান সংবাদ ডেস্ক : / ২০৫ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৯:৩৮ অপরাহ্ণ
ছবি : সংগৃহীত

ডেস্ক রিপোর্ট : নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দুই দিনের সফরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

জানা গেছে, দুদিনের সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সরকারি-বেসরকারি পর্যায়ে বৈঠক করবেন। রবিবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে তার।

লু’র সফর ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র সফরের মিডিয়া নোটে বলা হয়েছে, বাংলাদেশে লু উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা, অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ নিয়ে আলোচনা এবং শ্রম ও মানবাধিকার বিষয়ে দৃষ্টিভঙ্গি শোনার জন্য বৈঠক করবেন। লু জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম অধিকার ও মানবাধিকারসহ অগ্রাধিকারের ইস্যুতে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা করবেন। তবে লু’র সফরের উল্লেখযোগ্য দিক সম্পর্কে জানতে চাইলে ঢাকার একজন উচ্চ পর্যায়ের কূটনীতিক বলেন, ‘এই সফরের সবকিছুই উল্লেখযোগ্য।’

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর