বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

রমজান মাসে দ্রব্যমূল্য বাড়ার কোনো কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৭৭ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১১:৪০ অপরাহ্ণ
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট : নিত্য পণ্যের যথেষ্ট মজুত রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাসে দ্রব্যমূল্য বাড়ার কোনো কারণ নেই। এরপরও যদি কোনো ব্যবসায়ী বেশি মুনাফার আশায় পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা করে, তবে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার বিকেলে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ এক্সপ্রো- ২০২৩ মেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘রোজায় বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অধিদফতর অনেকগুলো কমিটি গঠন করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও মাঠে কাজ করবে।’

ডিজিটাল ব্যবসার ধারণা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে পৌঁছে দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সমন্বিত উদ্যোগে এই এক্সপ্রো আয়োজন করা হয়। দেশে এই প্রথম ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ এক্সপ্রো মেলার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আক্তার হোসেন, ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান।

মেলায় ই-কমার্স সংশ্লিষ্ট ৬৫টি স্টল তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর