বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান ; গ্রেফতার ৪৯

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮১ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ণ
ছবি : প্রতিকী

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মাদকবিরোধী অভিযানে ৪৯ জন গ্রেফতার।

সোমবার (২৭ মার্চ) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৫৩৯ ইয়াবা, ১৯ কেজি ২১০ গ্রাম গাঁজা ও ৩৯৬.২ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আর আর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর