বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

রাজধানীতে দুইজনের লাশ উদ্ধার

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭২ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ণ

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর মতিঝিল এবং ঢামেক হাসপাতালের বাগান গেটের (প্রশাসনিক গেইট) সামনের রাস্তা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, ঢামেক হাসপাতালের বাগান গেটের (প্রশাসনিক গেইট) সামনে রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন জানান, পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়ার পর মর্গে রাখা হয়েছে।

বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। মৃতের পরিচয় জানা যায়নি।

অপরদিকে, রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে পড়ে থাকা আনুমানিক (৬৫) বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার এসআই আশরাফুল ইসলাম জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাত সোয়া ৮টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

আর আর/ টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর