শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযান ; গ্রেফতার-৩২

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭৯ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩, ১২:২২ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২ জুন) সকাল ছয়টা থেকে শনিবার (৩ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ২ হাজার ৬৭১ ইয়াবা, ৩ কেজি ৫৭৫ গ্রাম গাঁজা, ৩৭৪ গ্রাম হেরোইন ও ৫৪০০ মি.লি. দেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর