বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ; দম্পতির মৃত্যু

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৫৭ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ভাটারা থানাধীন সাঈদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ৭২ বছর বয়সী আব্দুল মজিদ শিকদার ও তার স্ত্রী তাসলিমা আক্তার।

প্রতিবেশীরা জানায়, আব্দুল মজিদ শিকদার স্ত্রীকে নিয়ে নিজের ফ্ল্যাটের তৃতীয় তলায় থাকতেন। ভোর সাড়ে পাঁচটার কিছু আগে হঠাৎ করেই বিস্ফোরণের আওয়াজ পান তারা। জানালা দিয়ে পাশের ভবন থেকে দেখা যায় আগুন জ্বলছে। এক পর্যায়ে দড়জা ভেঙেই ভেতরে ঢুকে দেখতে পান দু’জনেই আগুনে ঝলসে ঘটনাস্থলেই মারা গেছেন।

ভাটারা থানার ওসি এবিএম আসাদুজ্জামান জানান, ঘটনার সময় স্বামী-স্ত্রী দু’জন ছাড়া বাসায় আর কেউই ছিল না। তাদের দুই ছেলে পরিবার নিয়ে দীর্ঘ সময় ধরেই ইতালিতে বসবাস করছেন। ভোরের দিকে রান্নাঘরে রান্না করতে গেলে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। পরে ঘটনাস্থলেই পুড়ে মারা যান স্বামী-স্ত্রী। মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর