বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮৩ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : গ্যাস পাইপ লাইনের কাজের জন্য আজ বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সঞ্চালন বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট আট ঘণ্টা মিন্টু রোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হলি ফ্যামিলি, কারওয়ান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর