বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

রাজনীতিতে দেশ প্রেমিকের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে : কাদের

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৫২ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ২:১৭ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : রাজনীতিতে ভালো মানুষ এবং সঠিক দেশপ্রেমিকের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবন সংলগ্ন ন্যাম ভবন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ একেএম শাহজাহান কামাল এবং সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও সাংসদ উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার প্রথম জানাযার নামাজ শেষে তিনি এসব কথা বলেন।

জানাযায় মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ ও সংসদ সদস্যগণ সহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুম দুই সংসদ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, আওয়ামী লীগের আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীসহ আওয়ামী লীগের অন্যান্য অংগসমূহ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর