বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

রাতে ‘‘স্মার্ট বাংলাদেশ’ এর রূপকল্প উন্মোচন করবেন জয়

ডেস্ক রিপোর্ট / ২০১ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ণ

‘স্মার্ট বাংলাদেশ’ নিয়ে ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আসছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সিগনেচার অনুষ্ঠান ‘লেটস টক’।

শুক্রবার রাত ১০টায় সজীব ওয়াজেদের উত্তর ও স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে জানা যাবে সময় টেলিভিশনসহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে।

লেট’স টক অনুষ্ঠানের ৫১তম আয়োজনে সজীব ওয়াজেদের কাছে ‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘স্মার্ট বাংলাদেশ’-এর মধ্যে সরকার পরিচালনায় কী ধরনের পার্থক্য থাকবে তা জানতে চাওয়া হয়। এ ছাড়া আরও জানতে চাওয়া হয় দেশের তথ্যপ্রযুক্তি অঙ্গনে একটি উন্নত দেশের সমপর্যায়ে নিয়ে যাওয়ার পরবর্তী দৃষ্টিভঙ্গি সম্পর্কে।সজীব ওয়াজেদের কাছে প্রযুক্তিচালিত পণ্য আমদানি বন্ধ করার পরিকল্পনা, কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবিলা এবং আওয়ামী লীগ দেশকে কীভাবে পরিচালিত করবে এমন সব প্রশ্ন উত্থাপন করেন তরুণরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সিআরআই প্রধান সজীব ওয়াজেদের সঙ্গে পেশাগত কাজের সুযোগ এবং মৌলবাদের হুমকি থেকে শুরু করে ভবিষ্যত চ্যালেঞ্জ এবং চাকরির বাজার সম্পর্কে দৃষ্টিভঙ্গি- অনেক বিষয়ে কথা বলার সুযোগ পান। এই প্রাণবন্ত আলাপ-আলোচনায় তারা ‌‘স্মার্ট বাংলাদেশ’- এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কেও অন্তর্দৃষ্টি লাভ করে।

১৯৭৫ সালে আগস্টের গণহত্যা থেকে বেঁচে যাওয়া পরিবারের সদস্য, তার মা শেখ হাসিনা, বোন সায়মা ওয়াজেদ, তার খালা ও তার সন্তানরা দেশ থেকে দূরে বসবাস করে কেমন জীবনযাপন করেছেন এসব প্রশ্নও অনুষ্ঠানে উত্থাপন করেন তরুণরা।

দেশের নীতি নির্ধারকদের সঙ্গে তরুণদের সেতুবন্ধন গড়ে দিতে ২০১৪ সাল থেকে ইয়াং বাংলা ‘লেটস টক’ শিরোনামে এ আয়োজন করছে।এ ছাড়া ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও লেটস টক আয়োজন করা হয়। যেখানে দেশ নিয়ে তরুণদের ভাবনার কথা শোনেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তরুণদের নিয়ে তার ভাবনার কথাও জানান ওই অনুষ্ঠানে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর