বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

র‍্যাবের পৃথক অভিযানে অস্ত্রধারী ও এনআইডি জালকারী আটক

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৬১ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণ

যশোর : যশোরে পৃথক অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড গুলিসহ মেহেদী হাসান সাকিব নামে এক অস্ত্রধারী এবং জাল জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে ইয়াসিন নামে অপর একজনকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৬ যশোর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ বলেন, র‍্যাবের একটি আভিযানিক দল গতকাল বুধবার গভীর রাতে সদর উপজেলার মোবারককাটি এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান সাকিবকে আটক করে। এরপর তার দেখানো মতে তার বাড়ির ছাদের কোনায় বিশেষভাবে লুকানো একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, গতকাল রাতে যশোর এয়ারপোর্ট এলাকা থেকে জাল জাতীয় পরিচয়পত্র তৈরি মামলার আসামি চাকরি হতে বরখাস্ত সাবেক কম্পিউটার অপারেটর ইয়াছিন আরাফাত সুমনকে (৩০) গ্রেফতার করা হয়। তিনি যশোরের চৌগাছা উপজেলা নির্বাচন অফিসে কর্মরত থাকাকালে অসৎ উদ্দেশে মোহাম্মদ হযরত আলী নামের জনৈক ব্যক্তিকে এনআইডি ডাটাবেইজে অন্তর্ভুক্তির মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছিলেন। এ সময় এক নারীর ফিঙ্গারপ্রিন্টের সাথে হযরত আলীর ফিঙ্গার প্রিন্টিং ম্যাচিং করে দেয়। এই ঘটনায় চাকরিচ্যুতির পর মামলা হলে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

আটককৃতদের যশোর কোতোয়ালি ও চৌগাছা থানায় সোপর্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর