বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শার্শায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী খাদ্য উৎপাদন ; প্রশাসন নিরব

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৬০ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৮:৫৪ অপরাহ্ণ

 

আসাদুর রহমান, যশোর : যশোরে শার্শার বাগআঁচড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশেতৈরি করা হচ্ছে বেকারী খাদ্য। প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে অভিযোগ ও প্রশ্ন তুলছেন সচেতন মহল।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার বাগআঁচড়া বাজারের পাশে সততা বেকারী, জামতলা বাজারে মেহেনাজ বেকারী, গোগা সংলগ্ন কলেজ মোড় মোহনা বেকারীতে কোন প্রকার সরকারি নিয়ম নীতি ছাড়াই যত্রতত্র ভাবে চালিয়ে যাচ্ছেন বেকারীর ব্যবসা।

সততা বেকারী ও মেহেনাজ বেকারী দু’টির কারখানাতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে বিভিন্ন বেকারী খাদ্যপণ্য। উৎপাদিত খাদ্য পন‍্যের মান প্রণয়ন এবং পরিমাপ নিশ্চিত করণের কোন ব্যবস্থা নেই।

অনুসন্ধানে আরো জানা যায়, বেকারী খাবার তৈরী করতে ক্ষতিকারক কেমিক্যাল, রং, ও নিন্মমানের পাম তেল ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের স্বাস্থ্য সনদ ও বিশেষ পোশাক ছাড়া খালি পায়ে খাবার তৈরী করছে। নোংরা ও অপরিষ্কার কড়াই গুলোতে আটা ময়দা প্রক্রিয়াজাত করা হচ্ছে। ডালডা দিয়ে তৈরী করা ক্রিম রাখা পাত্রগুলোতে ঢাকনা নেই,, ঝাকে ঝাকে মাছি ভনভন করছে। ব্যবহৃত খোলা টয়লেটের পাশেও রাখা হচ্ছে খাদ্য, সেসব খাদ্যে নেই কোন উৎপাদন ও মেয়াদোত্তীর্ন তারিখ। বাহিরে মোড়কে বনরুটি, পাউরুটি, কেক, বিস্কুট সহ বিভিন্ন ধরনের বেকারী খাবার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।

জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পণ্য তৈরি করে বাজারজাত করছে এমনও সচিত্র অভিযোগ রয়েছে। বিভিন্ন চায়ের স্টলে গিয়ে দেখা যায়, একাধিক পলি প্যাকে ঝুঁলছে পাউরুটি, ক্রীম রোল, কেক সহ বিভিন্ন বেকারী খাবার। মোড়কের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ বা কত তারিখে উৎপাদন হয়েছে বা মেয়াদ কবে শেষ হবে তারও কোনো উল্লেখ নেই। চিকিৎসকদের মতে ভেজাল কেমিক্যাল ও নিন্মমানের উপকরণ দিয়ে তৈরী করা এসব খাবার স্বাস্থ্যের জন্য মারাত্বক ঝুঁকি।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভোক্তা অধিকার দপ্তরের স্যানিটারী ইন্সেপেক্টর সহ ঊর্ধ্বতন প্রশাসনের নিকট নোংরা বেকারী-কারখানা গুলোতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ ব্যবস্থা নেওয়ার জন্য সচেতন মহলের নাগরিকগন দাবী জানিয়েছেন।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল ও সহকারী (ভূমি) কমিশনার ফারজানা ইসলামকে অবহিত করলে তারা জানান, খুব দ্রুতই এসব অনুমোদনহীন বেকারিতে অভিযান করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে যশোর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব বলেন, ওই সব প্রতিষ্ঠান পরিদর্শন করবো এবং তারা খাদ্যনীতিমালা অমান্য করলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

বর্তমান সংবাদ /এআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর