বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শার্শায় পরিত্যক্ত ২টি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর / ১৫৮ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ

যশোরের শার্শার বাগআঁচড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি ককটেল উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ। তবে এব্ল ঘটনায় কাউকে আটক হয়নি।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাগআঁচড়া বাবু মার্কেটের সামনে থেকে এ ককটেল ২টি উদ্ধার করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ককটেল দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল দুটি উদ্ধার করে।

ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তথ্য অনুসন্ধানের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর