বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শার্শায় ফেন্সিডিলসহ ইউপি সদস‍্য আটক

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৭৯ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৯:১৭ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের শার্শায় ১২০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল জব্বার (৩৮) নামে একাধিক মামলার আসামী এক ইউপি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।

শনিবার (১৪ই এপ্রিল) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বহিলাপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল জব্বার বহিলাপোতা গ্রামের আব্দুল আলীমের ছেলে এবং লক্ষণপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বলে জানা গেছে।

ডিবির এসআই সোলায়মান আক্কাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শার্শা বহিলাপোতা এলাকায় অভিযান পরিচালনা করে ঐ গ্রামের জব্বার এর টিনের ছাউনি টিনের বেড়াযুক্ত বসত ঘরের সামনে থেকে আব্দুল জব্বারকে ১২০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য ৩,৬০,০০০/-টাকা।

এ সংক্রান্তে শার্শা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।

বর্তমান সংবাদ/এআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর