বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শার্শায় সাংবাদিক নয়নের পিতার ইন্তেকাল

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৫৫ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ৯:৪৮ অপরাহ্ণ

আসাদুর রহমান, যশোর : জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক নয়ন হোসেন এর পিতা বাবুল হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নামাযের জানাযা রবিবার সকাল ১১ টার সময় নিজামপুর বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শনিবার বিকাল সাড়ে ৪টার সময় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রবিবার সকাল ১১ টায় নিজামপুর বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা নামাজ শেষে ছোট নিজামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযা নামাযে উপস্থিত ছিলেন, নিজামপুর ইউনিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন তরফদার, নিজামপুর ইউনিয়ন যুবলীগের অর্থ-বিষয়ক সম্পাদক আবু মুসা, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রী কলেজের প্রভাষক আবুল হাসান, হাসানুজ্জামান লাল, মারুফ আহম্মেদ, আলীম রেজা বাপ্পি, নিজামপুর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়া নিজামপুর বাজারে সকল ব্যবসায়ী ও সাংবাদিক ওসমান গণি, ইকরামুল ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসানসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর