বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শার্শায় আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৭ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ

 

আসাদুর রহমান, যশোর : যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (২১শে মার্চ) বিকেলে ইউনিয়নের বাসাবাড়ী বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

 

নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা পরিষদের প‍্যানেল চেয়ারম‍্যান সালেহ আহমেদ মিন্টূ, যুগ্ন-সাধারন সম্পাদক অধ‍্যক্ষ ইব্রাহীম খলিল উপজেলা, যুবলীগের সাধারন সম্পাদক সাবেক চেয়ারম‍্যান সোহরাব হোসেন, নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

 

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব জানান, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা ও দলীয় ঐক্য অটুট রাখতে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। জননেতা শেখ আফিল উদ্দিন এমপির সুযোগ্য নেতৃত্বে নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগ বিগত দিনগুলোর চাইতে বর্তমানে ঐক্যবদ্ধ ও শক্তিশালী।

 

এআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর