বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সাতক্ষীরায় একদিনে ১ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩০ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৩:৩২ অপরাহ্ণ

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ও বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সাতক্ষীরা জেলাব্যাপী একদিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের কালেক্টরেট ইকো পার্কে জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম মঈন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, প্রমুখ।

এতে জেলার ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহ অংশগ্রহণ করে।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই বেশী করে গাছ লাগাতে হবে। এজন্য জেলা প্রশাসনের উদ্যোগে একদিনেই জেলাব্যাপী ১ লক্ষ গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর