বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

সাতক্ষীরায় নারী কৃষকদের মাসব্যাপি আবাসিক গ্রামীন মেকানিক প্রশিক্ষন শুরু

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২৬ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৩:৩৯ অপরাহ্ণ

 

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় নারী কৃষকদের আধুনিক চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহারে উদ্ভুদ্ধ করার জন্য মাসব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরার হর্টিকালচার সেন্টারে মাসব্যাপি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ঢাকা খামারবাড়ির উপ-পরিচালক আলতাফুন নাহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ মো: আমজাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি প্রকৌশলী হারুন-অর-রশিদ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না।

সাতক্ষীরা জেলার ৭ টি উপজেলা থেকে মোট ৩০ জন নারী কৃষক নিয়ে মাসব্যাপি এই প্রশিক্ষণের মাধ্যমে নারী কৃষকদের চারা উৎপাদন, রোপন, হারভেস্ট করার প্রক্রিয়া ও যন্ত্রপাতির ব্যবহার, মেরামত সম্পর্কে পরিপূর্ণ প্রশিক্ষণ প্রদান করা হবে।

কলারোয়া উপজেলার ভার্মি কম্পোষ্ট নারী উদ্যোক্তা শিখা রাণী বলেন, নারীর কোল খালি পড়ে থাকলেও জমির কোল খালি থাকবে না। আমরা নারীরা কৃষির এক টুকরো জমি ও খালি রাখবো না। নানান প্রতিবন্ধকতা থাকলে ও এখন পরিবার পরিজন নিয়ে ভালো আছেন এই উদ্যোক্তা। আধুনিক কৃষির প্রশিক্ষন নিয়ে কাজ করে যাচ্ছেন। কয়েকটি কৃষির উপর জাতীয় পদক ও আন্তজেলা পদক পেয়েছেন তিনি। আধুনিক কৃষির অগ্রগতির জন্য পুরুষের পাশাপাশি তাই ভূমিকা রাখতে চান এই নারী উদ্যোক্তা।

উপ-পরিচালক আলতাফুন নাহার তার বক্তব্যে বলেন, ১২ ধরণের কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে নারীরা কৃষিতে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। ৩০% নারীকে আধুনিক কৃষিতে এগিয়ে নেওয়ার প্রয়াস থাকলেও নয় হাজার মানুষের প্রশিক্ষণের মধ্যে আমাদের নারীদের কৃষির প্রতি আগ্রহের জায়গা এই যন্ত্রপাতির উপর প্রশিক্ষণ প্রদান করবো। এরফলে নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারীরা সাবলম্বি হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর