বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সাতক্ষীরায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৭১ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩, ১০:১২ অপরাহ্ণ

 

সাতক্ষীরা থেকে সংবাদদাতা : সাতক্ষীরার দেবহাটায় একইদিনে পানিতে ডুবে ৩ শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (৮ মে) উপজেলার দক্ষিণ কোমরপুর এলাকায় একসাথে ২ শিশু এবং একই উপজেলার তিলকুড়া গ্রামে অপর এক স্কুল ছাত্র পাবিতে ডুবে মারা যায়।

নিহতরা হলেন, দেবিহাটা উপজেলার দক্ষিণ কোমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রিপন হোসেন (৪), একউ এলাকার বিল্লাল হোসেন বাবুর ছেলে জাবির হোসেন (৪) এবং একই জেলা উপজেলার তিলকুড়া গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন( ৭)।

পারুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আবদুল কাদের জানান, বিকেল ৪টার দিকে ওই দুই শিশু বাড়ির পাশে মৎস্য ঘেরের ভেড়ি বাধের উপর খেলা করছিল। ওই সময় শিশুদের পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। পরবর্তীতে জাবেরের মা তাদের খোঁজ করতে গিয়ে রিপনকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে সখিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, শিশু রুহুল আমিন স্কুল ছুটির পরে বাড়িতে ফিরে দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় তার সাথে থাকা তারই বড় ভাই ভয়ে চেচামেচি করলে স্থানীয়রা এসে পানিতে খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগে শিশুটি মৃত্যুবরণ করে।

এদিকে, একই দিনে ৩ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ নিহতের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সংবাদ/এমআরএইচ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর