বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সাভারে অংশীজনদের সাথে তিতাসের মতবিনিময় অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ৫১২ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ২:৩৩ অপরাহ্ণ
সাভারে অংশীজনদের সাথে তিতাসের মতবিনিময় অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক, সাভার : “গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ ও স্বল্পচাপ সমস্যা হতে উত্তরণের উপায়” শীর্ষক অংশীজনদের সাথে মতবিনিময় সভা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার ও গাজীপুর আঞ্চলিক বিপণন বিভাগ।

রোববার বেলা ১১ টায় সাভারের ওয়াইএমসি ইন্টারন্যাশলাল বিল্ডিংয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েমের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মোঃ সেলিম মিয়া, উপ মহাব্যবস্থাপক নারায়নগঞ্জ বিপণন বিভাগ প্রকৌশলী আনিসুর রহমান, সাভার বিপণন বিভাগের উপব্যবস্থাপক আনিসুজ্জামান, আব্দুল মান্নান, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভুইয়া প্রমূখসহ সাভার ও আশুলিয়া অঞ্চলের বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধি ও জনপ্রতিনিধিগণ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর