বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সাভারে ভেজালমুক্ত খাবারের দাবীতে মানববন্ধন

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৫ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ২:১৪ অপরাহ্ণ

সাভার প্রতিনিধি : সাভারে ভেজালমুক্ত খাবারের দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে সাভারের ডেনমার্কেট কামাল গার্মেন্স রোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যানার, ভেজাল বিারোধী শ্লোগান লেখা ফেস্টুন ও ক্যাপ পরিধান করে শিক্ষক, ব্যবসায়ী, কারিতাস উদ্যম প্রকল্পের সামাজিক দলের সদস্য, নেটওর্য়াক ফোরামের সদস্যবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, আগস্টিন মিন্টু হালদার, সুমন জন রোজারিও , সমাজসেবক মনির হোসেন, দিলদার হোসেন, আব্দুর রাজ্জাক, কামরুল হাসান, গীতা রানী কর্মকার, চিনু রানী কর্মকার, আফরোজা আক্তার, সালমা, খলিলুর রহমান প্রমূখ।

মানববন্ধন শেষে মোহাম্মদপুর তিনরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ফরিদ আহাম্মদ খান বলেন যে, সুস্থ্য জীবন যাপনের লক্ষ্যে ভেজালমুক্ত খাদ্যের বিকল্প নাই।

মো: মনির হোসেন বলেন, ভেজাল খাদ্য খেয়ে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ নানা ধরনের অসুস্থতায় ভুগছে। তিনি আরো বলেন, ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার এবং সামাজিকভাবে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্য আহবান করেন।

অন্যান্য বক্তারা বলেন, ভেজাল শব্দটাই নেতিবাচক। তা যদি খাদ্যের বেলায় হয়, তাহলে ভীতি সঞ্চার তৈরী হয়। খাদ্যে ভেজাল গোটা জাতিকে নীরবে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। জরুরী পুষ্টি উপাদান গুলো ঘাটতি থাকলে তা পূরণ করতে হবে নিদিষ্ট মাত্রায়। মোড়কে এগুলো উল্লেখ থাকতে হবে।

অন্যান্য বক্তরা এসময় বলেন, আমাদের ছেলেমেয়েরা কি খাচ্ছে, কতটা নিরাপদ ও ঝুঁকিপূর্ণ খাবার খাচ্ছে তা তাকিয়ে দেখা অত্যান্ত গুরুত্বপূর্ণ। অপুষ্টির পাশাপাশি আমাদের দেশে বেশী ওজনের পপুলেশন ও এর পরিণতিতে ডায়াবেটিস, হৃদরোগ ইত্যাদি আমাদের জন্য ক্রমবর্ধমান সমস্যা হয়ে দাড়িয়েছে। এজন্য প্রশাসনকে নৈতিকভাবে দায়িত্ব পালন করতে হবে। লোভের মাত্রা কমাতে হবে ব্যবসায়ীদের। সব শ্রেণীর মানুষের লোভ ত্যাগ এবং ব্যবসায়ীদের ভালো মানসিকতাই পারে খাদ্যে ভেজাল প্রতিরোধ করতে। ভেজাল খাদ্যের কারণে মানুষ ছাড়াও জীব বৈচিত্র ধবংস হয়ে যাচ্ছে।

বক্তারা সরকারের নিকট দাবি তুলে বলেন, ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারকে আরো কঠিন অবস্থানে যেতে হবে। মাননিয়ন্ত্রণের জন্য সরকারের তদারকি বাড়ানো জরুরী। কিছু অসাধু ব্যাবসায়ী অতিরিক্ত মোনাফার লক্ষ্যে খাদ্যে ভেজাল মিশ্রিত করছেন। ভেজাল খাদ্য তৈরীতে সম্পৃক্তকারীদের কোনক্রমেই ছাড় দেওয়া যাবে না। ভেজাল রোধে দরকার ভোক্তা অধিকার আইন ও দায়িত্ব সম্পর্কে জনসচেতনতা, প্রচার মাধ্যমের দায়িত্বশীলতা, প্রতারণামুলক বিজ্ঞাপন বন্ধ করা। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সব ধাপে নজরদারি, ভেজালবিরোধী আইনের সঠিক প্রয়োগ। খাদ্যে ভেজালকারীদের কঠিন শাস্তির আওতায় আনা। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরালো করা এবং এ ব্যাপারে কৃষি, খাদ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ ভূমিকা পালন করা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর