বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

সিরাজগঞ্জে এক যুবককে গলা কেটে হত্যা

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৮৯ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ১২:২৫ অপরাহ্ণ
ফাইল ছবি

 

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে মানিক হোসেন শের নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল বাজারের উত্তরে একটি বেতের ক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মানিক হোসেন শের সদর উপজেলার কালিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। মঙ্গলবার রাতের কোনো সময়ে তাকে খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে।

কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম বলেন, ‘পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুনের রহস্য উন্মোচনে অনুসন্ধান চলছে।’

সিরাজগঞ্জ পিবিআই পুলিশের এসপি রেজাউল ইসলাম জানান, ছায়া তদন্তে তাদের একটি দল ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর