বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সিলেট-১০ নম্বর কূপে মিলেছে গ্যাস-তেলের সন্ধান

ডেস্ক রিপোর্ট / ১৫৫ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৩:৩০ অপরাহ্ণ

সিলেট ১০ নম্বর কূপের ৪ স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এর একটি স্তর থেকে জ্বালানি তেলও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দিনে ৫০০ থেকে ৬০০ ব্যারেল তেল পাওয়া যাবে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নসরুল হামিদ বলেন, প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে। গ্যাস ও তেলের স্তর ভিন্ন ভিন্ন। এখানে ড্রিল করার সঙ্গে সঙ্গেই তেল উঠছে।এই কূপে গ্যাসের মজুতের পরিমাণ ৪৩ দশমিক ১০০ বিলিয়ন ঘনফুট বলেও জানান প্রতিমন্ত্রী।

২০২৬ সালে বাংলাদেশ গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে আশা প্রকাশ করে তিনি জানান, নতুন গ্যাস সংযোগে শিল্পখাতকে গুরুত্ব দেয়া হবে।জানা যায়, সিলেট-১০নং কূপে ২৫৭৬ মিটার গভীরতায় খনন সম্পন্ন করা হয়। এই কূপে ৪টি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। নিচের স্তরটি ২৫৪০-২৫৫০ মিটার টেস্ট করে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া যায় এবং ফ্লোয়িং প্রেসার ৩২৫০ পিএসআই।

যেখানে মজুদের পরিমাণ ৪৩-১০০ বিলিয়ন ঘনফুট। ২৪৬০-২৪৭৫ মিটারে আরও একটি ভালো গ্যাস স্তর পাওয়া যায়। যেখানে টেস্ট করলে ২৫-৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। মূলত ২২৯০-২৩১০ মিটারে গ্যাসের উপস্থিতি মিলে। এ ছাড়াও ১৩৯৭-১৪৪৫ মিটার গভীরতায় আরও একটি জোন পাওয়া যায় যেখানে ৮ ডিসেম্বর পরীক্ষা করে তেলের উপস্থিতির প্রাথমিকভাবে নিশ্চত করা হয়। যেখানে পরিমাণ হিসেবে বলা হয় এপিআই গ্রাভিটি ২৯.৭ ডিগ্রি।

বলা হয়েছে, সেলফ প্রেসারে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল তেলের প্রবাহ রয়েছে। পরীক্ষা সম্পন্ন হলে তেলের মজুদ জানা যাবে। ২৫৪০ এবং ২৪৬০ মিটার গভীরতায় একযোগে উৎপাদন করা হলে প্রায় ৮-১০ বছর সাসটেইন করবে এবং গড় ভারিত মূল্য হিসেবে এর মূল্য প্রায় ৮৫০০ কোটি টাকা। যদি ২০ মিলিয়ন ঘনফুট হারে উৎপাদন করা হয় তাহলে ১৫ বছরের অধিক সময় স্থায়ী হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর