বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সেই ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকবে: আপিল বিভাগ

ডেস্ক রিপোর্ট / ৩৩৬ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫, ৪:৪১ অপরাহ্ণ

ঢাকা : জুলাই বিপ্লবের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে হাইকোর্টের হাইকোর্টের দেয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাদের জামিনের বিষয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এরআগে, গত ২৯ এপ্রিল হাইকোর্টের দেয়া জামিন ৫ মে পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ওই আদেশ দেন।

এর আগে মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগের সমর্থক ৬১ আইনজীবীকে ৬ এপ্রিল কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন। পরে তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর