বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭৬ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার : রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইশরাক হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে হাতিরঝিলে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জব্বার নামের এক ব্যক্তি জানান, রাত ১ টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন ইশারাক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি। পরে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, হাতিরঝিল থেকে নিয়ে আসা এক যুবককে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে আছে বলেও বলেন তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর